তোমার পাখির চোখে

A love story of the past.
Written By Mehebub Hasan

#Episode_1

জানালা খুলে রোদে তোমার চুল শুকানো তুমিকে দেখাটা ছিলে আমার রোজকার রুটিন। যদি সময়টা ৯০ দশক হতো তাহলে হয়তো তখন আমি তোমাকে নিয়ে কোনো এক কবিতা লিখে ফেলতাম। যদি তোমায় ডেকে বলতাম তুমি সুন্দরী তাহলে সেটা কম হয়ে যেত আর যদি বলতাম তুমি অতি সুন্দরী তাহলে তা অনেক বেশি হয়ে যেত। যদিও আমি দেখতে সুদর্শন ছিলাম তবুও তোমার কছে গিয়ে তোমাকে ভালোবাসি কথাটা বলাটা ছিলো অনেক কঠিন ব্যাপার। 

তুমি যখন তোমার বাসার গেট থেকে বেরহতে তখন আমি একটি রুটি ও সামান্য সবজি নিয়ে তোমার বাসার সামনের সেই ছোট নাস্তার হোটেলের বাইরের টেবিলটায় বসে তোমাকে দেখতাম কিন্তু তুমি ভেবেছিলে ঐ হোটেলের নাস্তা আমার প্রিয় কিন্তু প্রিয়তো ছিলে তুমি। তুমি সত্যিই কি আমার প্রিয় ছিলে নাকি এটা আমার ভ্রম ছিলো। তুমি যেদিন লাল শড়ি পরে বের হয়েছিলে সেদিন তোমাকে দেবদাসের পারুর থেকেও বেশি সুন্দরী মনেহচ্ছিল যদিও আমি পারুকে দেখিনি। 

তুমি কি  বুঝতে তোমার পাশের বাসার ছেলেটি তোমায় দেখতো হয়তো পছন্দ করতো। হয়তো তুমি সেটা বুঝতে কিন্তু আমি এটা মেনে নিতে পারিনি তাই আমি তাকে তোমার থেকে অনেক অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম। সে এখন যেখানে আছে অনেক ভালো আছে কারন এখাসে থাকলে তাকে আমি ভালো থাকতে দিতাম না। একদিন ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে তুমি বাসা থেকে বের হলে আমি একই জায়গায় তোমার জন্য অপেক্ষা করছিলাম। যখন তোমার একটু কাছে আসেছিলাম চোখ পরলো তোমার সামনে দাড়ানো রিকসাটার দিকে যেখানে কোট টাই পরা এক বড়লোকের ছেলে তোমার জন্য অপেক্ষা করছিলো। তুমি তার কোনো এক কথায় হাসি দিয়ে তার সঙ্গে রিকসায় উঠে বসলে। তখন কি তুমি আমায় দেখেছিলে? হয়তো দেখোনি।