কুয়াশার রাত

A horror Story
Written By Mehebub Hasan
রাত তখন প্রায় বারোটা বাজে। সিনেমা হল থেকে বাড়িতে ফিরছিলাম। দুজন বন্ধু সাথে ছিল কিন্তু তার মধ্যে একজন নেমে গেল ভ্যান থেকে।এখন আমরা দুজন যাচ্ছি বাড়িতে। রাত বারোটা ত্রিশ মিনিটে ভ্যান থেকে নামলাম।
কারন আমাদের বাড়ি এখান থেকে হেটে যেতে ত্রিশ মিনিট সময়ের পথ। ভ্যান চালক বলল আমনেরা দুইজন হাইট্টা চইললা যান আমি এই জঙ্গল দিয়া যাইতে পারমুনা। আর গ্যালেও অ্যাকলা আইতে পারমুনা।
আামি বললাম আচ্ছা যান আপনি আমরা দুজন চলে যেতে পারবো।লোকটা চলে গেল তার ভ্যান নিয়ে। আমারা দুই বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে হাটতে থাকলাম।
রাত তখন প্রায় দেরটা হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অনুভবহিন এক ধরনের আওয়াজ আসলো।
পাশে থাকা বন্ধু বললো কিরে কিছু গুনলি? হ্যাঁ শুনলাম। চল তারাতাড়ি হাট। হঠাৎ সামনে কুয়াশার মধ্যে দেখলাম নীল সারি পড়া এক নারী। সামনের দিকে হাটতেছে। প্রথমে একটু ভয় পেলাম দুজনেই তারপরও তাকে ডাকদিয়ে বললাম দারান আপনি। লোকটি দাড়ালো।
আমরা দুজন তার কাছে গিয়ে বললাম আপনি এতো
রাতে যাচ্ছেন কোথায়?তার উত্তর শুনে আমি একটু অবাক হলাম কারন সে বলল তোমাদের বাড়িতে যাচ্ছি। আমি তাকে বললাম আপনার মুখ আমায় দেখান। সে যখন আমার দিকে তাকাল আমরা দুজনেই চুপচাপ।
কারন সে হল আমার ছোট কাকি। আমি বললাম কাকি আপনি এতো রাতে এখানে কি করছেন?সে বলল তোমাদের খুজতে এসে ফিরে যাচ্ছিলাম এর মধ্যে তোমরা এসে গেলে। বললাম তাহলে বাড়িতে চলেন। বলে বাড়ির দিকে হাটতে লাগলাম।
বাড়ির কাছাকাছি গিয়ে শুনি সকলে কান্নাকাটি করতেছে। আমি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলাম। আর গিয়ে যা দেখলাম তা সত্যিই খারাপ ছিল।
দেখি সকলে কান্নাকাটি করতেছে মাঝখানে আমার ছোট কাকির লাশ। কাকার সাথে ঝগড়া করে রাত দশটার দিকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তার পড়নে একটি নীল সারি।
বাবা আমার কাছে এসে আমায় বলল তোরে কত্ত কল দিছি মোবাইল ক্যা বন্ধ করছিলি। এটা শুনে হতভম্ব হয়ে গেছি। কারন আমার ফোন বন্ধ ছিলোনা আর নেটওয়ার্কও ফুল ছিল।
আর বুঝতে পারলামনা যে রাস্তায় কার সাথে দেখা হলো আর এসবের মধ্যে সম্পর্ক কি?